Showing posts with label শিক্ষা. Show all posts
Showing posts with label শিক্ষা. Show all posts

Saturday, 9 June 2018

হাসি-টাট্টা করে জীবন উপভোগ করা যায় কিন্তু জীবন পার করা যায় না.

জীবনে সফল হতে চান তাহলে আপনার সিগারেট খাওয়া বন্ধুটির সঙ্গ ত্যাগ করুন.
সে আপনাকে সর্বোচ্চ ডার্বি সিগারেট থেকে বেনসন সুইচ বরাবর জ্ঞান দিতে পারবে এর বাহিরে নই
নারী আপনি জীবনের স্বাদ ভিন্নভাবে উপলব্ধি করতে চান তাহলে সবসময় সেল্পি তুলা,,ফুসকার দোকানে নিয়ে যাওয়া বান্ধুবীটার জীবন থেকে সরে দাড়ান.

ওনি আপনাকে সর্বোচ্চ ৪০ টাকার ঝাল ফুসকা থেকে ৮০ টাকার দই ফুসকা বরাবর নিয়ে যেতে পারবে এর বেশি নই.
অথবা ক্যান্ডি এপস দিয়ে ছবি তুললে ফর্সা হয় নাকি b612 এ্যপস দিয়ে ছবি তুলে ফর্সা হয় এতটুকু জ্ঞান দিতে পারবে.
আপনার ২০-৩০ জন বন্ধু-বান্ধুবীর সাথে মেসেজিং গ্রুপে সর্বোচ্চ কয়ধরনের গালি আছে তা শিখতে পারবেন এর বেশি নই.
অথবা কোন বান্ধুবীর কয়টা বয়ফ্রেন্ড আছে কয়জন থেকে কতটুকু কিভাবে উসুল করছে তা দেখে এক চিলতে হাসতে পারবেন এর বেশিকিছু নই.
একই কাজ রোজ করতে বোরিং নিশ্চয় লাগে.
জীবনের অর্ধেকটা বয়স তো একইরকম কাজ করে কাটিয়ে দিয়েছেন এবার না হয় একটু ভিন্নকিছু ট্রাই করুন.
মেসেঞ্জার গ্রুপ থেকে লিভ নিয়ে নিন.
যে সময়টা গ্রুপে মেসেজে কাটায়তেন সেসময়টা বিভিন্ন রাইটারের গল্পের বই পড়ে দেখুন.
মানুষ তার জীবনে কতটা স্ট্রাগল মুহুর্ত পার করেও এখনো বেঁচে আছে সে গল্প গুলো পড়ুন.
ফেবুতে বড় বড় বাস্তববাদী লেখকদের লিখা ফলো করুন.
যে সময়টা অপূর্ব-সিয়াম-মেহজাবিন-সাবিলা নুরের নাটক দেখে পার করতেছেন সে সময়টা ইউটিউবে ম্যাথ,ইংরেজি,,পরিসংখ্যান,, একাউন্টিং এর ক্লাসগুলো ডাউনলোড করে দেখুন.
যে সময়টা বফ/গফ/ ক্রাশের সাথে রোমান্টিক মেসেজ করে কাটিয়ে দিতাছেন সে সময়টা সেখানে না দিয়ে বিভিন্ন জীবন সংশ্লিষ্ট গ্রুপে গল্প পড়ুন
আপনার মতো আরো একজন ছেলে/মেয়ে কিভাবে দিন পার করে তা পড়ুন.
আপনি যখন বাসায় বসে চিকেন গ্রীল চাবায়তেছেন ঠিক সে সময়টাতে অনার্সের একজন স্টুডেন্ট রোজা রেখে পরের বাড়িতে ২ ঘন্টা পড়িয়ে সিংগারা-পিয়াজু আরেকগ্লাস পানি খেয়ে হাসিমুখে ইফতার সেরে নিছে তার জীবনী টা একবার পড়ুন.
জীবনটা এতো সহজ না.
এখন হয়ত সহজ সময় পার করতেছেন কিন্তু যখন দেখবেন আপনার আব্বু পুরোপুরি অকেঁজো হয়ে পড়ল আর পুরো ফ্যামিলির দায়বার আপনার উপর পড়ল তখন বুঝবেন সহজ সময়ের চেয়ে কতটা তীব্রতর কঠিন সময় তা বাস্তবতা বুঝিয়ে দেয়.
সময় থাকতে চিন্তা করুন.
আপনার এখন যে বেস্টফ্রেন্ড আছে এদের ত্যাগ করুন এদের কাছ থেকে না পারবেন শিখতে না পারবেন শিখাতে.হা কিছু বন্ধু আছে আপনাকে উৎসাহ আর ভাল কাজে অনুপ্রােরনা দেয় ওদের সঙ্গে থাকুন। বন্ধু নির্বাচন করুন সুন্দর গঠন আর টাকা দেখে নয়,,বন্ধু নির্বাচন করুন ভাল মন-মানসিকতা ও ভাল কাজে অনুপ্রেরণা দেওয়া বন্ধু টা কে।
বড় বড় সিনিয়দের সাথে উঠাবসা করুন.
সিনিয়র ভাইয়েরা কিভাবে জীবন যাপন করে তা দেখুন.
বন্ধুত্ব গড়ে তুলুন সিনিয়রদের সাথে.
অনেক কিছু শিখার আছে.
একবার সম্পর্ক গড়ে দেখুন তখন বুঝবেন.
হাসি-টাট্টা করে জীবন উপভোগ করা যায় কিন্তু জীবন পার করা যায় না.
আজ না হোক কাল মুখোমুখি হবেন বাস্তবতার.

Tuesday, 22 May 2018

■একটা মধ্যবিত্ত বিশ্ববিদ্যালয় ছাত্রের গল্প■

■একটা মধ্যবিত্ত বিশ্ববিদ্যালয় ছাত্রের গল্প■

লেখার শিরোনাম দেখে হয়ত বুঝেই গেছেন ভিতরে মটিভেশন কিংবা পড়াশুনার লেকচার দিব।লিখার বিষয়বস্তুর কাছাকাছি আপনি।আপনি যদি সেকেন্ড টাইমার হয়ে থাকেন,তবে অবশ্যই লিখাটা আপনার জন্য।পাশাপাশি লেখাটা সকল ফার্স্ট টাইমারদের জন্য যারা কিনা সেকেন্ড টাইমার হতে চাচ্ছেন।

একটা গল্প দিয়েই শুরু করি।বলছি একটা ছেলের কথা।দক্ষিণবঙ্গের প্রত্যন্ত কোনো এক জেলা থেকে ঢাকায় সে এসেছিল উন্নত শিক্ষার সুযোগের ক্ষেত্র তৈরি করতে।বাবার ইচ্ছায় মধ্যবিত্ত পরিবারের স্বপ্ন পূরণের লক্ষে তাকে এক গাদা টাকা খরচ করে ভর্তি হতে হয়েছিল নামিদামি এক কোচিং সেন্টারে।গ্রামের প্রকৃতির মাঝে থেকে হঠাৎ করেই ইট পাথরের শহরে তার পদচারণা।মাঝে মাঝে সে একা একা গ্রামের ফিল নিতে পার্কে হাটতে গিয়ে মানিব্যাগ-মোবাইল হারিয়ে ফেলে।বাবাকে বলতে গিয়ে ১০০ বার ভাবে নতুন মোবাইলের টাকা আদৌ দিতে পারবেন তো তিনি?এভাবে অনেক অভিজ্ঞতার মাঝে সে ভর্তি পরীক্ষার সমক্ষিণ হয়।ভাগ্যের দখিণা বাতাস তার জানালায় প্রবেশ করে নি।স্বপ্নটা তার বাস্তবায়ন হয়েও হয়নি,কেননা সে বিশ্ববিদ্যালয়ের ছাত্র হয়েছে বটে তবে সেটা তার স্বপ্নের সাবজেক্ট নয়।দিশাহারা বাবা ছেলের মুখের দিকে তাকিয়ে থাকে কেননা মধ্যবিত্ত পরিবারের সদস্য সে।এতগুলো টাকার পুনরায় জোগান দিয়ে পড়ানোর সামর্থ্য ছেলেটার বাবার কাছে নেই।অগত্যা সেই বিশ্ববিদ্যালয়েরই ছাত্র হয় সে।
সাবজেক্ট ভালো নয়,ভবিষ্যৎ অনেকটা অনুজ্জ্বল, কেননা বাংলাদেশের চাকুরীর বাজারে ওকে অনেক স্ট্রাগল করতেই হবে।অনেক টেনশনে জর্জরিত ছেলেটা অবশেষে ক্লাসে যাওয়া শুরু করে।দেশের অন্যতম সেরা বিশ্ববিদ্যালয়ের ট্রেন্ডের কালোহাত থেকে সে রেহাই পায় না।একের পর এক এক্সট্রিম র্যাগিংয়ের স্বীকার হয় ছেলেটা।নিত্যনতুন স্টাইলে সিনিয়রদের বিনোদন দেয়া,নুড হয়ে ছবি তুলে দেখানো,বিভিন্ন এক্সপ্রেশন দেবার এক্সাম্পল দেখানো,শীতের মাঝে পুকুরে নেমে এক দের ঘন্টা কাটিয়ে দেয়া,বড় ভাইয়ের কাপড় ধুয়ে দেয়া,কথা না মানলে শারীরিকভাবে নির্যাতন সহ্য করা,থাপ্পড় সহ্য করা,হাত পা মেসেজ করে দেয়া ইত্যাদি করার পরেও ছেলেটা যখন কথিত খ্যাত হয়েই থাকে তখন সিনিয়দের সেই বুনো উল্লাস তার কাছে বিষাক্ত সাপের ছোবলের মত লাগে।প্রতিদিন গভীর রাতে বাথরুমের ট্যাপ ছেড়ে পানির সাথে চোখের পানিটাও এক হতে থাকে।তবুও সে সহ্য করে,কেননা সে মধ্যবিত্ত পরিবারের অভিশাপ।একপর্যায়ে তাকে মানুষিক থেকে শারীরিক নির্যাতন করা হয়।এবার ছেলেটার কন্ট্রোল লিমিট ১০৪ ডিগ্রি জ্বরের স্কেল কে অতিক্রম করে। এমতাবস্থায় কালো মেঘে ঢাকা ছেলেটার আকাশে বৃষ্টির ফোঁটা জমে।একাকী ফুঁপিয়ে ফুঁপিয়ে কাঁদতে কাঁদতে গ্রামের সেই দিনগুলোর কথা মনে পড়ে যায়।ক্রিকেট,গোল্লাছু­ট,ফুটবল,বৃষ্টির মাঝে আমি কুড়ানো এসব ভীষন ভাবে মিস করতে থাকে ছেলেটা।এক পর্যায়ে ছেলেটার মায়ের কথা মনে পড়ে যায়।এই ছেলেটা গ্রামের মাটির ছেলে,যাকে তার মা কোনোদিনই একটি থাপ্পড় দেয় নাই।ইমোশন্স, রাগ, অভিমান সব এক দড়িতে মিশে যখন তাকে ফাঁশ দিতে উদ্ধত হয়,তখন সে তার মাকে ফোন দিয়ে ভাঙা গলায় কান্নার রোলে সব বলে,আফসোস!হতভাগার সব চেয়ে প্রিয় বন্ধু তার মা,তাই সব শেয়ার করে মায়ের সাথে।মধ্যবিত্ত পরিবারের গৃহিণী মমতাময়ী মা,পারে না ছেলের কষ্টটা সহ্য করতে,আবার পারে না ছেলেকে বাসায় নিয়ে আসতে।অগত্যা মায়ের মুখে থেকে বের হয় অগ্নিস্ফুলাঙ্গ যা ছেলেটার জন্য বিষের মত।মায়ের কাছে আজ ছেলেটা দোষী।মা বলতে পারেনা অভাবের কথা,বলতে পারে না-"বাবা,বাড়ি ফিরে আয়, আমার ছেলেকে আর কান্না করতে দিব না আমি।"
অসহায় ছেলেটা ক্লাস চালিয়েই যায়।ক্যাম্পাসে হবু ইঞ্জিনিয়ার দের দেখে,মাঝে মাঝে ওদের একেকজনের ভাব,এরোগ্যান্ট স্বভাব ছেলেটাকে খুবই বিমর্ষ করে তোলে।ইঞ্জিনিয়ার রা তাকে প্রতিটা কথায় ইনসাল্ট করে,সায়েন্সের 'স'-ও সে বুঝে না,তার যোগ্যতা নেই এখানে আসার,তাদের সাথে মিশার।ওদের কাছে নগন্য একজন খারাপ ছাত্র সে,এবার সহসাই ছেলে টার মনে স্বপ্ন দোলা দেয়,আরেকটা সুযোগ হাতছানি দিয়ে ডাকে।তাই সিদ্ধান্ত নেয় সেকেন্ড টাইমার হবে।আবার পরীক্ষা দিবে,নিজেকে গড়বে, পরিবারকে সাপোর্ট দিবে,বাবা মায়ের স্বপ্ন সার্থক করবে।পরিবারকে কিছুই জানায় না,কেননা তার বাবার সাধ্য নেই ছেলেকে আবার লাখ লাখ টাকা দেবার।প্রতিটা ইনসাল্ট,প্রতিটা কষ্ট,মা বাবার স্বপ্ন সব গুলোই এক একটা অনুপ্রেরণা এসে জমে লাভার মত হয়ে যায়।ছেলেটা পড়তে থাকে,তাকে যে সেকেন্ড টাইমে টিকতে হবে।
সব কিছু ঠিকঠাক থাকে,উপন্যাস গুলোর যেমন হ্যাপি ইন্ডিং হয় সেকেন্ড টাইম ডিডিকেট দের ও হ্যাপি ইন্ডিং হয়,অবশেষে বাবা মার স্বপ্ন পূরণ হয়,ছেলেটাও পছন্দের সাবজেক্ট এ চান্স পায়।
কিন্তু,ঘটনার শেষ নয় এখানেই।
ছেলেটা এখানেও সেই পূর্বের মত র্যাগিংয়ের স্বীকার হয়,তবে এখন সে সহ্য করতে বাধ্য হয়,কারন তার অন্য কোনো পথ নেই।নতুন ক্যাম্পাসে মাঝে মাঝেই স্কুলের কিংবা কলেজের বন্ধুদের সাথে দেখা হয়।একদিন সে এক বন্ধুকে দেখেই জড়িয়ে ধরে বলে-"দোস্ত,কেমন আছিস তুই,তুই এখানে, আমাকে আগে বলবি না?আমি অমুক ডিপার্টমেন্ট প্রথম বর্ষ।"কথাটা শেষ না হতেই,বন্ধুর পাশের কথিত বড় ভাই বেশ চড়াও হয়,বন্ধুকে বন্ধু বলার অপরাধে রাতভর বাসায় ডেকে নিয়ে আমেরিকান পাই -এর সকল পার্টের শো চলে।ইউনিভার্সিটি এর সাজানো নিয়মে সে তার স্কুলের বন্ধুর ছোট ভাই।এটাই তার জীবনের সব চেয়ে বড় অপরাধ।প্রতিটা বন্ধুকে বন্ধু ভাবতে মানা টাই বন্ধু ভাবতে ইচ্ছে করে তার।"কেউ কি আছে,যে বাল্যকালের বন্ধুকে ভাই বলতে বাধ্য করে?কেউ কি আছে যে বাল্যকালের বন্ধুকে সিনিয়রিটি দেখিয়ে নিজের কাজ করিয়ে নেয়,কাপড় ধুয়ে নেয়,বাজার করতে দেয়?"-এসব প্রশ্নে সে জর্জরিত।মাঝে মাঝে পূর্বের বিশ্ববিদ্যালয়ের কথা মনে পড়ে,হয়ত তাকে মারলেও এতটা কষ্ট পাবে না,যতটা কষ্ট বন্ধুকে ভাই বলতে পায়।এমতাবস্থায় কোনো উপায় জানা নেই তার কাছে,তবুও কষ্ট গুলো রবীন্দ্রনাথের সেই ঘাটের পানিতে ঘূর্ণিত পাতার মত বার বার মনে আঘাত করে।বাল্যকালের বন্ধু তাকে গালিগালাজ করে,অন্যদের মত র্যাগ দেবার সময় বুনো উল্লাসে মেতে উঠে।সবার অগোচরেও ভাইয়া বলতে বাধ্য করে।মানুষিক ভাবে হীন করে।তবুও তার একবারও মনে আসেনা বাল্যকালের কথা।যখন একসাথে ওরা ক্রিকেট ব্যাট নিয়ে রানের জন্য ছুটত,তার মনে পড়েনা, যখন পরীক্ষার হলে এই খ্যাতের কল্যানে সে পাশ করত।এসব মনেই আসে না,সব ভুলে গেছে,কারন সে দাবিকরা কথিত সিনিয়র।ছেলেটার দিন কাটছে, এভাবেই প্রতিনিয়ত কাটছে দিন।
গল্পের সব অংশ কোন এক বিশেষ ব্যক্তির থেকে শুনে লিখি নাই,জরিপ চালিয়ে করেছি কিছু কথা বলব বলে।আমার উদ্দেশ্য তাদেরকে একটা নোটিস দেয়া যারা এবার ফার্স্ট টাইম পরীক্ষা দিচ্ছেন।পারবেন নিজের বন্ধুকে ভাই বলে ডাকতে?বুকে হাত দিয়ে বলুন,পারবেন কি মেনে নিতে আপনার সমবয়সীরা আপনাকে নিয়ে মজা করে বুনো উল্লাসে মাতাতে?
আপনি মধ্যবিত্ত নন কি?
হ্যা, আপনাকেই বলছি,পারবেন কি ফার্স্ট চান্সে বাবা মার স্বপ্ন পূরণ করতে?মাথায় রাখবেন,আমরা সেই মধ্যবিত্ত যাদের নুন আনতে পান্থা ফুরায়,আমরা সেই মধ্যবিত্ত যাদের ক্লোজআপ টুথপেস্ট শেষ হয়ে গেলে সেটাকে কেটে কেটে তিন ভাগে ভাগ করে শেষ অংশবিশেষও বাদ রাখি না।জি ভাই,আমরা সেই মধ্যবিত্ত পরিবার থেকে বলছি যে পরিবারের সন্তান ছিলেন পৃথিবীর নামি দামি মানুষগুলো।আমরা একাকী কান্না করতে জানি,আমরা বাবা মার অর্থের মূল্য দিতে জানি,আমরা সমাজের নির্মমতা জানি,আমরা সত্যিকারের পৃথিবীকে খুবই কাছে থেকে জানি।
পরিশেষে একটা কথা,আমি কখনোই সেকেন্ড টাইমারদের বিপক্ষে নই, তবে উপরের অবস্থার সমক্ষিণ ১০০ ছেলের ৬০-৭০ জনের কথা গুলো তুলে ধরেছি।আর এরা সবাই মধ্যবিত্ত কিংবা নিম্নবিত্ত, স্বপ্নগুলো পাশ কাটিয়ে চলে যায়।
সুতরাং,এখন থেকে পড়াশুনা শুরু করবেন।টার্গেট ফার্স্ট টাইম স্বপ্ন পূরণ।যদি এই হয় আপনার প্যাশন,তবে বিশ্ববিদ্যালয়ের রোমাঞ্চকর জীবনে আপনাকে স্বাগতম।
- মুনিব ফুয়াদ মুরাদ

Monday, 21 May 2018

ইঞ্জিনিয়ারিং ভর্তিচ্ছুদের জন্য কিছু কথা

ইঞ্জিনিয়ারিং ভর্তিচ্ছুদের জন্য কিছু কথা

সদ্যই তোমরা বোর্ড পরীক্ষা শেষ করেছো।অনেকের টার্গেট হল বুয়েট সহ অন্যান্য ইঞ্জিনিয়ারিং বিশ্ববিদ্যালয়গুলো। অনেকেই এর মধ্যে উদ্ভাস ,ওমেকা সহ অন্যান্য কোচিং সেন্টার গুলোতে ভর্তি হয়ে গেছ।কিছুদিনের মধ্যে ক্লাসও শুরু হবে।সেই সাথে তোমাদের হতাশ হওয়াও শুরু হবে।কোচিং ক্লাসে দেখবে ভাইয়া কিছু পড়ানোর পরে কেউ কেউ এমনভাবে মাথা ঝাঁকাচ্ছে যা দেখে তোমার কলিজা শুকিয়ে যাবে।মনে হবে এদের সাথে তুমি কিছুতেই পেরে উঠবে না।কিন্তু খেয়াল রাখবে খালি কলসি বাজে বেশি।এদের মধ্যে অনেকে যেমন বুঝেই মাথা ঝাঁকাবে তেমনি বেশিরভাগই কি যে বুঝলো আর কিযে বুঝলো না সেটা না বুঝেই মাথা ঝাঁকাবে।তাই হতাশ হবার কিছু নেই।নিজের মতো চেষ্টা করতে থাকো।এবার আসা যাক কোচিং পরীক্ষাগুলো নিয়ে।উদ্ভাসের কথাই চিন্তা করো।

ডেইলি ৭৫ নাম্বারের এমসিকিউ পরীক্ষা হবে।দেখতে পাবে  অনেকেই ৭৫ এ ৭৫ ই পাবে।আর তুমি হয়তো নেগেটিভ মার্ক পাবে।মানে শূন্যও পাওনি।আবারও বলছি হতাশ হবে না।এটার মানে এই যে তোমাকে আরও বেশি পরিশ্রম করতে হবে।একসময় তুমিও অনেক ভালো মার্কস পাবে।সবচেয়ে বেশি হতাশা তখন আসবে যখন দেখবে পাশের বাসার আন্টি এসে তোমার আম্মুকে বলতেছে”ভাবি আমার মেয়েটা/ছেলেটা কিযে লক্ষী,সারাদিন বাসায় দরজা বন্ধ করে পড়াশোনা করে,আর কোচিং পরীক্ষা গুলোতে কি ভালো নাম্বার ই যে পায় ভাবিইইইই”।এটা শুনে তোমার আম্মু স্বাভাবিকই কষ্ট পাবে।তোমার সাথে অনেক রাগারাগিও করবে ,তোমার আব্বুও হয়তো তোমাকে বকাঝকা করবে।এই কয়েকমাসের জন্য মুখ বুজে সহ্য করে যাও।ভুলেও আম্মু,আব্বুর সাথে রাগারাগি করবে না যেন।মনে রাখবে আব্বু আম্মুর দোয়া ছাড়া তুমি যতই এক্সপার্ট হও না কেন ,সফল আর হতে পারবে না।আর ঐ আন্টিকে জবাব টা চান্স পেয়েই দিতে পারবা।দেখবে এরচেয়ে সুখকর জবাব আর নেই।ছোট ভাইদেরকে বলছি,এই কয়েকমাসের জন্য ভুলে যাও তোমার গার্লফ্রেন্ড নামক কিছু একটা আছে।সমস্ত সময়টা পড়াশোনার জন্য ব্যয় করো।কারন তোমার এই প্রাণপ্রিয় জানপাখি যেদিন তুমি ইঞ্জিনিয়ারিং এ চান্স পাবে না সেদিন বলবে,”তুমি তো ইঞ্জিনিয়ারিংএ চান্স পাওনি।আমার আব্বু তো তোমাকে মেনেই নিবে না।আমি আর তোমার সাথে থাকতে পারবো না।“চলে যাবে ।রয়ে যাবে তুমি একা।মাথার উপরের আকাশটা তখন তুমি পায়ের নিচে দেখতে পাবে।জীবন কতটা নিষ্ঠুর হতে পারে সেদিন বুঝতে পারবে হয়তো।
গার্লফ্রেন্ডের কথা বাদই দাও।একবার নিজের আব্বু আম্মুর কথাটাই চিন্তা করতো,কত কিছুই না করতেছে তারা তোমার জন্য।নিজেরা কষ্ট করে তোমাকে সর্বোচ্চ সুবিধা দিচ্ছে।শুধু তোমার মুখে চান্স পেয়েছি এই কথাটা শোনার জন্য।যেদিন আম্মুকে এসে এই কথাটা বলতে পারবা সেদিন দেখবে এই পৃথিবীতে তোমার চাইতে সুখী কেউ নেই।
হতাশ হয়ো না,আর সময়ের অপচয় করো না।নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে যাও।পরিশ্রম করে যাও।পরিশ্রমের ফসল আল্লাহ তায়ালা অবশ্যই দিবেন।আর নামাজ পড়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকো।
.আর পরীক্ষায় কতো মার্কসের প্রশ্ন আসে,কোন কোন সাব্জেক্ট থাকে এবং কতো সময় পাওয়া যায় তা নিচে উল্লেখ করলাম।
#বুয়েটঃ 3 hours written exam. ফিজিক্স,
কেমিস্ট্রি,
ম্যাথ এই তিন বিষয়ের প্রতিটা থেকে ২০ টা
করে
মোট ৬০ টি প্রশ্ন। ৬০০ নম্বর।
#রুয়েটঃ 2 hours written exam. ফিজিক্স,
কেমিস্ট্রি,
ম্যাথ এই তিন বিষয়ের প্রতিটা থেকে ১০ টা
করে
৩০ টি এবং ইংরেজির উপর ৫ টি - মোট ৩৫ টি
প্রশ্ন।
৩৫০ নম্বর।
#কুয়েটঃ 2.30 hours mcq exam. ফিজিক্স,
কেমিস্ট্রি, ম্যাথ, ইংলিশ এই চার বিষয়ের
প্রতিটা
থেকে ২৫ টা করে মোট ১০০ টি mcq. তবে
প্রতিটি ইংলিশ mcq এর নম্বর অন্য mcq
গুলোর
নম্বরের one-third.
#চুয়েটঃ 3 hours written exam. ফিজিক্স,
কেমিস্ট্রি, ম্যাথ এই তিন বিষয়ের প্রতিটা
থেকে
২০ টা করে ৬০ টি 600 mark.
যদিও সাস্ট ইঞ্জিনিয়ারিং ভার্সিটি না কিন্তু এটি ইঞ্জিনিয়ারিং ভার্সিটির চেয়ে কোনো অংশে কম না।আর অনেকে সাস্ট এর CSE এর জন্যে বুয়েট কিংবা রুয়েট ও ছাড়তে পিছপা হয় না।তাই সাস্ট এর B1 unit এর জন্যেও সবার ভালো প্রস্তুতি নেয়া দরকার।
#সাস্টঃ 1.30 hours mcq exam. (B1 unit).ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এই তিন বিষয়ের প্রতিটা থেকে ২০ টা করে এবং ইংরেজি থেকে ১০টা;মোট ৭০টা mcq প্রশ্ন থাকবে।
মোট ৭০টা প্রশ্ন ৭০ মার্কস। আর ৩০ হলো রেসাল্ট এর ভিত্তিতে। SSC & HSC এর GPA এর যোগফলের সাথে ৩ দিয়ে গুন করা হবে। আর কেউ ২য় বার পরীক্ষা দিলে তার GPA এর যোগফলের সাথে ২.৭ দিয়ে গুন করা হয়।
.সকলের জন্য শুভকামনা রইলো।

পরীক্ষার রেজাল্টই জীবনের সব কিছু নয়

পরীক্ষার রেজাল্টই জীবনের সব কিছু নয়

—প্রিয় অভিভাবক, আপনাকে বলছি—
এসএসসি’র রেজাল্ট হওয়ার পর থেকেই আমি কিছু টেক্সট পাচ্ছি। যারা টেক্সট পাঠিয়েছে, তাদের কেউ রেজাল্ট খারাপ করেছে। কেউ জিপিএ কম পেয়েছে। তবে তাদের সবারই টেক্সটের ধরণ প্রায় একই। তারা সবাই হতাশ। কেউ পরিবারের লাঞ্ছনার মুখে পড়ে আছে। কেউ সমাজিক লোক-লজ্জার ভয়ে নুয়ে আছে। এই ছেলে-মেয়েগুলোর মানসিক যে অস্থিরতা, সেটা বুঝার জন‍্য পরিবার বা সমাজ কেউই তাদের পাশে নেই।

আমাদের দেশের অভিভাবকগুলো তাদের ছেলে-মেয়েদের জন‍্য যতোটা কষ্ট করে, সেটা সম্ভবত দুনিয়ার খুব বেশি সমাজের কেউ করে না। কিন্তু, আমাদের অভিভাবকরা, শেষ বেলায় এসে তাদের ধৈর্য ও সহিঞ্চুতা ধরে রাখতে পারে না। তারা তাদের সন্তানকে মানুষ হিসেবে বুঝার চেষ্টা করে না। একজন সন্তান যে একটা আলাদা মানুষ এবং তার কাছে যা চাইবো তাই যে পাবো না—এই সত‍্য, চিরন্তন বোধটুকু আমাদের অভিভাবকদের নেই।
একটা মানুষের জীবনে একটা-দুইটা পরীক্ষাই শেষ নয়। একটা মানুষ যখন বেঁচে থাকে, তাকে বহু পরীক্ষার সামনে পড়তে হয়। জীবনে একটা দুটা পরীক্ষায় ভালো করলেই যেমন জীবন স্বর্ণময় হয় না, তেমনি একটি-দুটি পরীক্ষায় খারাপ করলেই জীবন তামা হয়ে যায় না। জীবনের সাফল‍্য গাছের ফলের মতো না। জীবনের সাফল‍্য, সোনা আর রূপার মূল‍্য নয়। মানুষের জীবন অনেক বড়ো, অনেক সম্ভাবনাময়ী, অনেক গুরুত্বপূর্ণ! আমাদের অভিভাবকরা কী বুঝে না—একটা পরীক্ষা এই দীর্ঘ জীবনে কিছুই না!
মানুষের জীবনের সফলতা শুধু পরীক্ষার ফলাফলে সীমাবদ্ধ নয়। আমরা কেউ এঁকে সফল। কেউ গেয়ে সফল। কেউ লিখে সফল। কেউ ব‍্যবসায় সফল। কেউ বাজিয়ে সফল। কেউ রেঁধে সফল। কেউ সেবা করে সফল। কেউ ভেবে সফল। কেউ উদ্ভাবনে সফল। তাছাড়া, যে পরীক্ষায় অহরহ প্রশ্ন ফাঁস হয়, যে পরীক্ষায় গদবাঁধা প্রশ্ন হয়, যে পরীক্ষা তিন ঘণ্টায় শেষ হয়—সেটা যাচাইয়ের একটা মাণদণ্ড মাত্র। এই পরীক্ষা যে সর্বোত্তম মাণদণ্ড—সেটা কে বলেছে? পৃথিবীর সব দেশেই পরীক্ষা আছে। তার মানে এই নয়, পরীক্ষার বাইরে কারো জীবন সফল নয়! তিন ঘন্টার পরীক্ষার ফলাফল দিয়ে, ষাট-সত্তর বছরের জীবনের সাফল‍্যকে বেঁধে দেয়া যায় না!
প্রিয় অভিভাবকগণ, আমাদের সন্তানদের পরীক্ষা জয়ের সাহস দিন। পরীক্ষায় শ্রেষ্ঠ হওয়ার চেয়ে, সারা জীবনের পরীক্ষায় দৃঢ় হয়ে দাঁড়িয়ে থাকার শক্তিটুকু অর্জন করা অনেক কঠিন। সেটা অনেক বড়ো অর্জন। সন্তানদেরকে অদম‍্য হওয়ার সাহস ও শিক্ষা দিন। সন্তানদেরকে নিজের কাঙ্ক্ষিত পথে বহুদূর যাওয়ার সাহসটুকু দিন। প্রিয় অভিভাবকগণ, আপনার সন্তনকে স্বপ্নজয়ের পথে ক্লান্ত না হয়ে পড়ার সাহস দিন। মানুষের সফলতার পথে সবচেয়ে বড়ো শত্রু হলো ক্লান্তি। সবচেয়ে বড়ো শত্রু হলো নিঃস্পৃহা। যারা স্পৃহাহীন হয়ে পড়ে না, তারা জগৎজয়ী হতে না পারলেও, ব‍্যর্থ হয় না। আপনার সন্তানকে নিঃস্পৃহ না হওয়ার সাহস দিন।

আমার সত্তর বছরের প্রফেসরের স্পৃহা দেখে আমি লজ্জিত হয়েছিলাম। আত্মজিজ্ঞাসায় জর্জরিত হয়েছিলাম। যে মানুষটি হয়তো আর দশ বছর বাঁচবে, যে মানুষটি হয়তো দিন-রাত কাজ করলেও নোবেল পুরষ্কার পাবে না, সে মানুষটির ভিতরেও কাজের এতো স্পৃহার রহস‍্য আমি খুঁজতে শুরু করলাম। পরে বুঝলাম, এই স্পৃহা একটা নেশা। যে নেশা তার যৌবনেই গড়ে উঠেছে। জানার স্পৃহা, উদ্ভাবনের স্পৃহা, জীবনর কর্মকে উপভোগ করার যে স্পৃহা, সেটার কাছে বয়স তুচ্ছ! পুরষ্কার তুচ্ছতম!
আমাদের জীবন অনেক দীর্ঘ। আমাদের জীবন অনেক সম্ভাবনায় ভরপুর। আমাদের প্রত‍্যেকের ভিতরে আমরা যে কতো গভীর, সেটা নির্ধারণ করতেই আমাদের জীবন শেষ হয়ে যায়। মানুষকে কখনোই একটি-দুটি পরীক্ষা দিয়ে বিচার করা যায় না। মানুষ অতো সহজ, সস্তা কিছু নয়। সন্তানদেরকে জীবনের পরীক্ষাগুলোতে উর্ত্তীণ হওয়ার শিক্ষা ও সাহস দিন। তারা একদিন হাসবেই। একদিন হাসাবেই!
……………………
রউফুল আলম
গার্ডেন স্টেইট, যুক্তরাষ্ট্র।

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মাত্রাতিরিক্ত টিউশন ফি

প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মাত্রাতিরিক্ত টিউশন ফি নিয়ে মাছরাঙা টেলিভিশনের অনুসন্ধান মূলক প্রতিবেদনগুলো দেখছি। এতো চমৎকার ইনভেস্টিগেটিভ জার্নালিজম সচারাচর দেখা যায় না। ব্রাভো

NSU, AIUB র মতো বিশ্ববিদ্যালয়ের পরিচালনা পরিষদ কতোবড় দুর্নীতিবাজ প্রতিবেদনগুলো না দেখলে বিশ্বাস করতে কষ্ট হবে।
সাধারণ ছাত্র ছাত্রীদের টাকায় তাঁরা বিলাস বহুল জীবন যাপন করছে, বিশ্ববিদ্যালয়ের অলীক উন্নয়নের প্রতি সেমিস্টারে ছাত্র ছাত্রীদের কাছ থেকে হাতিয়ে নিচ্ছে প্রয়োজনের অতিরিক্ত টাকা - সেই টাকায় আমেরিকায় পরিবার নিয়ে কেউ ফুর্তি করছে, কেউ গাড়ি হাকাচ্ছে, কেউ বাগান বাড়ি করছে! আর তাঁদের বিলাসিতার মূল্য চুকাতে আমাদের বাবা মায়েদের খেয়ে না খেয়ে হাজার হাজার টাকার যোগান দিতে হচ্ছে
কী অদ্ভুত এক শিক্ষাব্যবস্থা! প্রথমে প্রশ্ন ফাঁস করে ছাত্র ছাত্রীদের মেরুদন্ড ভেঙ্গে দেয়া হচ্ছে, পরিবর্তিতে উচ্চ শিক্ষার নামে তাঁদের পরিবারের কাছ থেকে লুটে নেয়া হচ্ছে টাকা। ইনবক্স থেকে একটি অভিজ্ঞতা শেয়ার করছি
[ভাইয়া আসসালামু আলাইকুম
প্রাইভেট ইউনি নিয়ে একটা পোস্ট দিলেন, একটু আমাদের এক্সপেরিয়েন্স বলি।এগুলি আসলে নিজে লিখতেও পারিনা
আমার মেজো ভাই ETE তে পড়তেন NSU তে, এক একটা সেমিস্টার ফি-
আমার বাবার জুটমিলের মেশিন বানানোর একটা ফ্যাকটরি আছে।তখন শুধুই বাবা দেখতেন, খুব একটা লাভজনক ছিল না, তখন।
ভাইয়ার ফি গুলি কখনো আমার নানীর থেকে ধার নিয়ে, দুই একবার মেশিন বিক্রি করে,আর কখনো নিজে এইভাবে দিতেন।
আর ভাইয়া, যখন ভর্তি হইছেন,তখন বুঝেন নাই, ভিতরে ভিতরে মরে যেতেন
পরে,এই ফি নেয়ার দিনগুলিতে
এত খারাপ লাগতো!]
ভ্যাট বিরোধী আন্দোলনে ছাত্ররা সফল হয়েছিল, কারণ তাঁরা একতাবদ্ধ ছিল।
প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলোতে অতিরিক্ত টিউশন ফি'র প্রতিবাদে আরও একবার কি দাড়াতে পারে না সবাই?
প্রতি সেমিস্টারের আগে বাবা মায়ের মুখের দিকে তাকাতে হলেও তো আরও একবার রাজপথে নেমে আসা প্রয়োজন
- রাফিউজ্জামান সিফাত

Saturday, 12 May 2018

কলেজে ভর্তি হবার প্রক্রিয়া

কলেজে  ভর্তি হবার প্রক্রিয়া

আজ তেরো মে দুপুর দুইটার পর থেকে শুরু হতে যাচ্ছে কলেজে ভর্তির আবেদনদ এর অনলাইন কার্যক্রম।
আমাদের মাঝে অনেকেই আছেন যাদের বাসায় ইন্টারনেট সংযোগ, কম্পউটার এবং প্রয়োজনীয় উপকরন থাকা সত্বেও কলেজের আবেদন এর জন্য বিভিন্ন সাইবার ক্যাফে বা  ষ্টেশনারী দোকান সিরিয়াল দেই, অযথা টাকা লস করি।
অথচ চাইলে আমরা ঘরে বসেই সহজেই অনলাইনে এই কাজটি করতে পারি।
আজ এই ব্যাপারটা নিয়েই কথা বলব।

ভর্তি হবার সকল তথ্য এবং নির্দেশিকার জন্য এই ওয়েবসাইট এ যেতে পারেন  www.xiclassadmission.gov.bd
অথবা এই লিংকে ক্লিক করে পুরো নির্দেশিকা ডাউনলোড করে নিতে পারেন, ভর্তি নির্দেশিকা ।
আরেকটা গুরুত্বপূর্ন ব্যাপার হল কলেজ কোড খুজে পাওয়া, কলেজ কোড খুজে পেতে ভিজিট করুন এই লিংকে কলেজ কোড ।

তো আপনিও শুরু করে দিন আপনার কাছের মানুষগুলোর কলেজ ভর্তির আবেদন, ধন্যবাদ।
কোন প্রশ্ন থাকলে কমেন্ট সেকশনে জানাতে পারেন।

ঢাকার স্বনামধন্য কিছু কলেজে ভর্তি হবার জন্য প্রয়োজনীয় তথ্য

ঢাকার স্বনামধন্য কিছু কলেজে ভর্তি হবার জন্য প্রয়োজনীয় তথ্য
অনেকেই জানেন না যে কিছু কলেজে ভর্তি  হতে কত পয়েন্ট প্রয়োজন হয় বা  কলেজের ভর্তির যোগ্যতা কি।
তাদের জন্যই এই পোষ্ট, 
1. Notre dame College (No Verified Information has given from the authority) 

2. Rajuk Uttara Model College GPA Requirements
Science: GPA 5:00 [For All Version]
Humanities: GPA 4.00 [For All Version]
Business Studies: GPA 4.50 [For All Version]
3. Dhaka College GPA Requirements
Science: GPA 5:00 [For All Version]
Humanities: GPA 4.50
Business Studies: GPA 4.50
4. Viqarunnisa Noon College
No Seat is available in Science Group for Bangla Version
Science: GPA 5:00 [For English Version]
Humanities: GPA 3.00
Business Studies: GPA 5.00
5. Dhaka Residential Model College GPA Requirements
Science: GPA 5:00 [For All Version]
Humanities: GPA 4.00
Business Studies: GPA 4.50
6. Government Science College GPA Requirements
Science: GPA 5:00
7. Saint joseph college GPA Requirements
Science: GPA 5:00 [Bangla Version]
Science: GPA 4:88 [English Version]
Humanities: GPA 2.75
Business Studies: GPA 3.50
8. Birsrestha Munshi Abdur Rouf Rifels Public College GPA
Requirements
Science: GPA 5:00
Humanities: GPA 2.50
Business Studies: GPA 4.00
9. Adamjee Cantonment College
Science: GPA 5:00
Humanities: GPA 3.50
Business Studies: GPA 4.22
10. Dhaka City College
Science: GPA 5:00
Humanities: GPA 2.50
Business Studies: GPA 4.00

11. Dr.Mahbubur Rahman Mollah College
Science : 4.83
Business studies : 3.72
Humanities : 3.00
12. BAF Shaheen College Tejgoan Dhaka
Science: GPA 4:70
Humanities: GPA 3.00
Business Studies: GPA 3.75
13. Motijheel Ideal School And College
Science: GPA 4:50
Humanities: GPA 3.00
Business Studies: GPA 4.00
14. National Ideal College
Science: GPA 5.00
Humanities: GPA 2.50
Business Studies: GPA 4.00
15. Dhaka Commerce College
Business Studies: GPA 3.50
16. Udayan Higher Secondary College
Science: GPA 4:78
Business Studies: GPA 3.72
17. Milestone College
Science: GPA 4:00
Humanities: GPA 2.50
Business Studies: GPA 3.00
18. SOS Hermann Gmeiner College Dhaka
Science: GPA 5:00
ধন্যবাদ পোষ্টটি পড়ার জন্য।